আমতলীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আমতলীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আমতলী প্রতিনিধিঃ তিন কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা সজিব গাজী ও মিলন গাজীকে গ্রেপ্তার করেছে বরগুনা ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আমতলী উপজেলার শাখারিয়া বাসষ্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে দুই মাদক বিক্রেতাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের জসিম গাজীর ছেলে সজিব গাজী (২৩) এবং একই গ্রামের আনোয়ার গাজীর ছেলে মিলন গাজী (২৪) দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে শাখারিয়া বাসষ্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের সাথে থাকা তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই জনকে পুলিশ ওইদিনই আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ডিবি পুলিশের গ্রেপ্তারকৃত দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!