লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেয়ায় আমতলীতে পাঁচ দিন ধরে দলিল লেখা বন্ধ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেয়ায় আমতলীতে পাঁচ দিন ধরে দলিল লেখা বন্ধ

লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেয়ায় আমতলীতে পাঁচ দিন ধরে দলিল লেখা বন্ধ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা সাব রেজিষ্টার মোঃ মশিউর রহমান কাওসার দলিল লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেয়ায় গত পাঁচ দিন ধরে দলিল লেখক সমিতি দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। এ শর্ত বাতিল করে দলিল লেখা কার্যক্রম দ্রুত শুরুর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, গত ৬ অক্টোবর আমতলী উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান কাওসার দলিল লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেন। লেখকরা দলিলে পরিচিতি না থাকলে তিনি দলিল করবেন না বলে ঘোষনা দেয়। এতে ক্ষুব্ধ হয় আমতলী উপজেলার দলিল লেখকরা। পরে তারা গত বরিবার (৮ অক্টোরব) থেকে দলিল লেখা বন্ধ রেখেছেন।এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছে। দ্রæত এমন শর্ত বাতিল করে দেয়ার দাবী জানান দলিল লেখক ও ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দলিল লেখক সেরেস্তা ঘুরে জানাগেছে, দলিল লেখকরা দলিল লেখা বন্ধ করে অলস সময় পাড় করছেন।

আমতলী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুল বলেন, সাব রেজিষ্ট্রার দলিলে দলিল লেখকদের পরিচিতি থাকার শর্ত জুড়ে দিয়েছেন। এ শর্ত আমরা মানতে পারছি না। ফলে পাঁচদিন ধরে দলিল লেখা কার্যক্রম বন্ধ রয়েছে।

আমতলী উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান কাওসার বলেন, আইনে উল্লেখ আছে দলিলে পরিচিতিকে সাব রেজিষ্ট্রারের পরিচিত হতে হবে। এমন কথাই আমি দলিল লেখকদের বলেছি। কিন্তু এ কথায় কেন তারা দলিল লেখা বন্ধ করেছেন তা আমার জানা নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!