সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে বখাটের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আমতলীতে বখাটের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ বখাটে নাজমুল মোল্লার শাস্তি ও তার মায়ের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী উপজেলার চরকগাছিয়া বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরের ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে এলাকাবাসী বখাটে নাজমুল মোল্লার শাস্তি ও তার মা নাজমা বেগমের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

জানাগেছে, উপজেলার চরকগাছিয়া গ্রামের লোটাস হাওলাদারের দশম শ্রেনীতে পড়ুয়া কন্যাকে একই এলাকার নাজমা বেগমের বখাটে ছেলে নাজমুল মোল্লা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যাক্ত করে আসছিল। গত ২৩ সেপ্টেম্বর ছাত্রীর বাবা লোটাস হাওলাদার এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রীর বাবাকে বখাটে নাজমুল, তার মা নাজমা বেগম ও তার সহযোগীরা পিটিয়ে গুরুতর জখম করে। তাকে পিটিয়েই খ্যান্ত হয়নি তারা, উল্টো স্কুল ছাত্রীর বাবা লোটাস হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন নাজমুলের মা নাজমা বেগম। এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং বখাটে নাজমুলের শাস্তির দাবীতে বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধন করেছে। চরকগাছিয়া বাজারের ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল জব্বার তালুকদার, আহসান মোল্লা, আবু কালাম মিয়া, রিমন সিকদার ও কামাল নাগর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বখাটে নাজমুল মোল্লার শাস্তি দাবী এবং তার মায়ের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!