রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস বুধবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল র্যালী, চিত্রাঙ্গন প্রতিযোগীতা, আবৃতি ও আলোচনা সভা।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply