জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস, ২২ হাজার টাকায় বিক্রি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস, ২২ হাজার টাকায় বিক্রি

জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস, ২২ হাজার টাকায় বিক্রি

আমতলী প্রতিনিধিঃ পায়রা নদীতে শুক্রবার রাতে এক জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস মাছ ধরা পরেছে। স্থানীয় বাজারে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। আড়ৎদার ফোরকান চৌকিদার কয়েক বছরের সেরা পাঙ্গাস বলে দাবী করেছেন।

জানাগেছে, উপজেলার বালিয়াতলী গ্রামের সেরাজুল নামের এক জেলে শুক্রবার বিকেলে পায়রা নদীতে বরশি ফেলে। রাত ৮ টার দিকে তার বরশি তুলতে গিয়ে বিশাল আকারের এক পাঙ্গাস দেখতে যায়। পরে মাছটি নৌকায় তুলে ওই রাতেই বিক্রির জন্য আমতলী বাজারে নিয়ে আসে। বাজারের ভাই ভাই মৎস্য আড়তে ওই মাছটি ওজন করা হয়। এতে মাছটির ১৭ কেজি ওজন হয়। আড়ৎদার ফোরকান চৌকিদার মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেন।

জেলে সেরাজুম বলেন, মাঝে মাঝে বরশিতে পায়রা নদীতে পাঙ্গাশ ধরা পড়ে। তবে এতো বড় পাঙ্গাশ বিগত কয়েক বছরে পাইনি। ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে মাছটি পেয়ে ভালোই হয়েছে। পরিবার পরিজন নিয়ে ভালোই চলবে।

পাইকারী মাছের আড়ৎদার ফোরকান চৌকিদার বলেন, কয়েক বছরের সেরা এ পাঙ্গাশ মাছটি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জেলোরা মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিক ভাবে পালন করায় পায়রা নদীতে বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!