সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ভুতুরে সিবিসি রিপোর্ট

আমতলীতে ভুতুরে সিবিসি রিপোর্ট

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার সময় মেডিকেয়ার এন্ড হসপিসে ভুতুরে সিবিসি রিপোর্ট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পুলিশ কনেষ্টেবল আল আমিন বরগুনা সিভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, বরগুনা জেলায় কর্মরত পুলিশ কনেষ্টবল আল আমিন গত ২১ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা পুলিশ হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিবিসি টেষ্ট করানোর জন্য নির্দেশ দেন। নির্দেশ মতে তিনি আমতলী সময় মেডিকেয়ার এন্ড হসপিসে সিবিসি টেষ্ট করেন। ওই টেষ্টে তার প্লাটিলেট কাউন্ড হয়েছে মাত্র ৪৯ হাজার। এ রিপোর্ট পেয়ে তিনি মানষিকভাবে ভেঙ্গে পরেন। পরে তিনি বেলভিউ এবং সেবা ডায়াগনিষ্টিক সেন্টারে সিবিসি রিপোর্ট করেন। ওই দুই ডায়াগনিইষ্টক সেন্টার তার প্লাটিলেট আসে এক লক্ষ ৩৮ হাজার ও এক লক্ষ ৩২ হাজার। পুলিশ কনেষ্টেবল আল আমিনের অভিযোগ সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষ ভুতুরে রিপোর্ট করায় তিনি আর্থিক, মানষিক ও শারীরীকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর প্রতিকার চেয়ে আল আমিন বরগুনা সির্ভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্থ পুলিশ কনেষ্টেবল আল আমিন অভিযোগ করে বলেন, সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষ ভুতুরে রিপোর্ট দিয়ে আমাকে আর্থিক, মানষিক ও শারীরীকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর প্রতিকার চেয়ে বরগুনা সিভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছি।

সময় মেডিকেয়ার এন্ড হসপিসের পরিচালক পলাশ তালুকদার বলেন, একটি মহল আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের রিপোর্ট সঠিক আছে।

বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফজলুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, যথা সময়েই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রতিবেদন দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!