কলাপাড়ায় যুবলীগ নেতা হাসিব’র মটরসাইকেল শোডাউন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় যুবলীগ নেতা হাসিব’র মটরসাইকেল শোডাউন

কলাপাড়ায় যুবলীগ নেতা হাসিব’র মটরসাইকেল শোডাউন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিএনপি-জামায়তের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে মটরসাইকেল শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ-প্রাত্যাশী গাজী হাসিবুল ইসলাম হাসিব’র নেতৃত্বে এ শোডাউনটি বের হয়। এতে প্রায় কয়েক’শ নেতাকর্মী মটরসাইকেলে যোগে পৌর শহর, পায়রা বন্দর শেখ হাসিনা সড়কসহ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন করেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এক পথ সভায় এই যুবলীগ নেতা বক্তব্য রাখেন।

উপজেলা যুবলীগ নেতা গাজী হাসিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধাররন সম্পাদকের নির্দেশনায় এবং পটুয়াখালী জেলা যুবলীগের নেতৃত্ব উপজেলা যুবলীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। বিএনপি-জামাত হরতাল ও অবরোধের নামে সাধারন মানুষের জানমালের কোন ধরনের ক্ষতি না করতে পারে সে জন্য উপজেলা যুবলগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ রয়েছে। কোথাও কোন অপ্রিতীকর পরিস্থিতির চেষ্টা চালালে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে এমন হুশিয়ার করে দেন। তবে আগমী জাতীয় নির্বাচনে চতুর্থ বারের মত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনকে পুনরায় ক্ষমতায় এনে ঘরে ফিরবেন বলে এই যুবলীগ নেতা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!