মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কলাপাড়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপন নিউজ অফিসঃ উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিববুর রহমান। বুধবার বিকেলে  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপ-মহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আমজাদ হোসেন হাওলাদার, ডালবুগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মুরসালিন, পৌর প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটাই উচ্ছ¦সিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!