কলাপাড়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রীর দাবিতে সংবাদ সম্মেলন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রীর দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রীর দাবিতে সংবাদ সম্মেলন

নাহিদুল হকঃ কলাপাড়া উপজেলার মহিপুর থানার কথিত সাংবাদিক মনির হাওলাদারের স্ত্রীর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাথী আক্তার। সোমবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন।

সাথী আক্তার বলেন, উপজেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মনির হাওলাদারের সাথে পাঁচ বছর আগে মুঠোফোনে পরিচয় হয় চট্টগ্রামের মেয়ে সাথীর সাথে। দীর্ঘ দিনের ফোনালাপে মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এরপর তাকে বিয়ের প্রস্তাব দিলে সাথীর পরিবারের সম্মতি না পেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে বিয়ে না করেই মনির-সাথী দম্পত্তি পরিচয়ে কুয়াকাটা ও আলীপুরে মো. হারুন, সেলিম খানসহ বিভিন্ন বাড়িতে  বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। সাথী বিয়ে করার কথা বললে মনির বিয়ে না করে বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে ফিরিয়ে পার করে দেয় ৫ বছর।

তিনি আরও বলেন, মনির তার নিজ প্রয়োজনে তার কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। তারা একসাথে বসবাস কালে একাধীক নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে কথিত সাংবাদিক মনির। এরপর মনির আমার সাথে প্রতারনা করে অন্যত্র বিয়ে করেছে। তিনি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার জীবন ধ্বংস করে অর্থ আত্মসাৎ করে প্রানে মেরে ফেলার ভয় দেখালে বাবার বাড়ি চলে যাই। সে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে চারিত্রিক ভাবে হেও প্রতিপন্ন করার হুমকি দিয়ে আসছে।

এরপরেও মনির ক্ষান্ত না হয়ে তার নিজেস্ব লোক দিয়ে পুনরায় সাথীকে বিয়ে করে সংসার করার প্রলোভন দেখায়। তাতে রাজি হলে ২৫ লক্ষ টাকা দিতে হবে এমন শর্ত জুড়ে দেয় সাথীকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!