কলাপাড়ায় সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পি টি য়ে জ/খ/ম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পি টি য়ে জ/খ/ম

কলাপাড়ায় সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পি টি য়ে জ/খ/ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বশির আহমেদ (৩৫) নামের এক যুবককে সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ইয়াবা চুরির অপবাদ দিয়ে ওই এলাকার সোহাগ, তার চাচা আলমসহ ৫/৬ জন একত্রিত হয়ে একটি বদ্ধ ঘরে আটকে রেখে হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এসময় ভিডিও কল দিয়ে মাস্টার মাইন্ড বেল্লাল হাওলাদারকে দেখানো হয় বলে হাসপাতাল বেডে শুয়ে কান্নাজড়িত কন্ঠে আহত বশির আহম্মেদ অভিযোগ করেন। পরে রক্তাক্ত ও জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে  বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। আহত বশির উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত্যু আব্দুল ওহাব মাতব্বরের ছেলে।

আহত বশির বলেন, ধুলাসার ইউনিয়নের সোহাগ ও বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হাওলাদারের ইয়াবা সংক্রান্ত গোপন ব্যবসায়ের বিষয়ে তিনি জেনে যান। তার মুখ বন্ধ করতে মঙ্গলবার দুপুরের দিকে বালিয়াতলী থেকে ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়। একটি বদ্ধ ঘরে আটকে রেখে সে ইয়াবা চুরি করেছে এমন অপবাদ দিয়ে সিনেমা স্টাইলে তার উপর অত্যাচার চালানো হয়। হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা, জখম ও রক্তাক্ত করা হয়। ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এবিষয়ে বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বো বেল্লাল হাওলাদার’র কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে। তিনি এসবের কিছুই জানেন না।

কলাপাড়া থানার তদন্তকারী উপ-পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা জানান, সংবাদ পেয়ে আহতকে দেখতে কলাপাড়া হাসপাতালে গিয়েছি। তাকে বরিশাল পাঠানো হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!