কলাপাড়ায় মামলার সাক্ষী হওয়ায় কৃষকের বাড়ি হামলা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় মামলার সাক্ষী হওয়ায় কৃষকের বাড়ি হামলা

কলাপাড়ায় মামলার সাক্ষী হওয়ায় কৃষকের বাড়ি হামলা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মামলার সাক্ষি হওয়ায় এক কৃষকের বাড়ি-ঘরে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের জামাল নফতির বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খোকন প্যাদাসহ ১৪ থেকে ১৫ জনকে দায়ী করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী জামাল নফতি বলেন, কিছু দিন আগে মারপিটের ঘটনায় খোকন প্যাদাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় শিপন চৌকিদার একটি মামলা দায়ের করেন। এতে সাক্ষি হিসেবে জামাল নফতিকে রাখা হয়। এ কারনে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে গিয়ে ঘর বাড়ি কুপিয়ে বিভিন্ন আসবাব পত্র নষ্ট করে ফেলেন। তাকে প্রনে মেরে ফেলার ও জখম করার হুমকি প্রদান করেন। ওই রাতে বাড়িতে থাকা জামাল ও তার মেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে বেচে যায়।

অভিযুক্ত খোকন প্যাদা জানান, এ ঘটনার সাথে আমরা জড়িত নই। আমাদের হয়রানি করার জন্য মিথ্যে ষড়যন্ত্র করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, ঘটনা শুনে ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেছে পুলিশ, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!