কলাপাড়ায় ইনজুরি প্রিভেনশন কমিটির সভা অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় ইনজুরি প্রিভেনশন কমিটির সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ইনজুরি প্রিভেনশন কমিটির সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ইউনিয়ন ইনজুরি প্রিভেনশন কমিটির (ইউআইপিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবি এম হুমায়ুন কবির।

এসময় সিআইপিআরপি  প্রজেক্টের ভাসা’র ফিল্ড টিম ম্যানেজার মোঃ মোতাহের হোসেন, এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মনির হোসেন, ফাইনেন্স এন্ড এডমিন অফিসার, এফআরটি ট্রেইনার, আঁচল মেন্টরিং অফিসার এবং আঁচল সুপারভাইজার প্রজেক্টেের স্ব স্ব বিষয় সম্পর্কিত হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। সভায় ইউআইপিসি’র মোট ১৩ জন সদস্য অংশগ্রহন করে। উপস্থিত ইউআইপিসি সদস্যগণ প্রজেক্ট ভাসা’র সাঁতার শেখানো কার্যক্রম এবং আঁচল কর্মসূচির প্রসংশা করেন ও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকল ইউপি সদস্যদেরকে ১৫ দিনের মধ্যে সকল আঁচল কেন্দ্র পরিদর্শন করার নির্দেশনা ও আঁচল কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করার আহবান জানান। কমিটির প্রতিনিধি হিসেবে তিনি আরো বলেন,আঁচল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা এবং আঁচলে শিশু বৃদ্ধির জন্য ইউপি সদস্যদের ওয়ার্ড ভিত্তিক ভিআইপিসি সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!