শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন’র বাণী | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন’র বাণী

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন’র বাণী

আপন নিউজ অফিসঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উপলক্ষে বাণী দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন।

বাণীতে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, স্বদেশ প্রেম ও শোকের বার্তা নিয়ে অমর একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে এসেছে। মাতৃভাষার জন্য আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাঙালি ছাড়া কোন জাতিকেই মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত দিতে হয়নি। এ অর্জনের জন্য আমাদের ভাইদের হারাতে হয়েছে তারই স্বীকৃতি স্বরুপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এ জন্য আমরা বাঙালি জাতি গর্বিত। ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সকল শহীদের প্রতি রাজশাহী মহানগরবাসীর পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

ইউএনও আরো বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে বাংলা মায়ের সন্তানরা পাক শাসক গোষ্ঠীর গুলিতে জীবন উৎসর্গ করেন। ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। যার ধারাবাহিক সোপানে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তাই অমর একুশের গুরুত্ব আমাদের নিকট অপরিসীম। ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দিয়ে আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি এবং বিশ্বের সকল জাতি-গোষ্ঠীর মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করেছে।

শহীদ ভাইদের ত্যাগ ও দেশপ্রেমকে মর্যাদা প্রদানের উদ্দেশ্যে আজ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অধুনা পরিকল্পনা রূপকল্প-২০৪১ বাংলাদেশ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। অমর একুশের দিনে সে আহবান জানিয়েই আমি আল্লাহ্তায়ালার নিকট শহীদ ভাষা সৈনিকদের রূহের মাগফিরাত কামনা করে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!