মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
নিজেকে বাঁচাতে পারলেন না, লাশ হয়ে বাড়ি ফিরলেন এমবাসিয়ার কর্মী জুয়েল

নিজেকে বাঁচাতে পারলেন না, লাশ হয়ে বাড়ি ফিরলেন এমবাসিয়ার কর্মী জুয়েল

আপন নিউজ অফিসঃ রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহত জুয়েল রানা গাজী (৩০) কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ইসমাইল গাজীর ছেলে। হতভাগা জীবন বাঁচাতে সাত তলা থেকে নামতে গিয়ে জানালার পাশে এসির ওপর দাঁড়ায়।

এ সময় নিচে পড়ে গিয়ে মারা যান জুয়েল। জুয়েলের ভাগিনা রাকিব এ তথ্য নিশ্চিত করেন। ওই ভবনে এমবাসিয়া নামের একটি খাবারের দোকানে জুয়েল কাজ করতেন।

জুয়েলের মা-বাবা ছাড়াও এক ভাই, তিন বোন রয়েছে। এছাড়া, জুয়েলের স্ত্রী রেবেকা সুলতানা, ছয় বছরের মেয়ে তাসনিয়া ও তিন বছরের ছেলে তাইফুর রয়েছে। বাড়িতে চলছে শোকের মাতম।

শ্রমজীবী পরিবারের ছেলে জুয়েল ও বড় ভাই আল আমিন ঢাকায় কাজ করতেন। প্রায় তিন বছর আগে জুয়েল ঢাকায় যান। মাঝখানে করোনার ধকলে বেকার ছিলেন।

 

প্রতিবেশি মতিউর রহমান জানান, ওরা ছাদে ছিল। নিচে আগুন দেখে নামার জন্য জীবন বাঁচাতে জুয়েল রানা ও ভাগিনা রাকিবসহ একজন বাবুর্চি জানালা ভেঙে ওয়াই-ফাইসহ ডিশের বিভিন্ন তার ধরে নিচে নামার পরিকল্পনা করে। প্রথমে রাকিব নিচে নামতে সক্ষম হয়। পরে ওই বাবুর্চি নামেন। এরপর নামার জন্য জুয়েল এসির ওপরে দাঁড়ালে সেটি ভেঙে পড়ে যায়। তার শরীর দুমড়ে-মুচড়ে গেছে। দরিদ্র সংসারে নিহত জুয়েলের উপার্জনের ওপর নির্ভরশীল ছিল পরিবারটি।

জুয়েলের মরদেহ শুক্রবার শেষ বিকেলে কলাপাড়ায় বাড়িতে নিয়ে গেলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। এলাকার শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় করে। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে জুয়েলকে দাফন করা হয়।

এর আগে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন নিহত জুয়েলের বাবার কাছে সরকারের দেয়া ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন এবং পরিবারকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!