মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কলাপাড়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেসকাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তু নিষ্ঠ সাংবাদিকতা”শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের নিয়োগপত্রে বেতন উল্লেখ না থাকলে সেটি নিয়োগপত্র হতে পারে না। নিয়োগপত্রে বেতনঅবকাঠামো উল্লেখ থাকতে হবে। আমাদের উদ্দেশ্য সাংবাদিকতার কাজ গণমানুষের জন্য যেন হয়। সেজন্য কাজ করছে বাংলাদেশ প্রেসকাউন্সিল।

এছাড়াও তিনি বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সারা বাংলাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরী হচ্ছে। কাজ চলছে। যারা সাংবাদিকতা ভালোভাবে করবে তারাই ডাটাবেজে থাকবে। এখন নতুন যারা সাংবাদিকতায় আসবে তাদের গ্রাজুয়েশন(ডিগ্রী) পাশ থাকতে হবে। যাদের সাংবাদিকতা ইতোমধ্যে ৫বছরের অভিজ্ঞতা রয়েছে; তাদের শিক্ষাগত যোগ্যতা (ইন্টারমিডিয়েট পাশ) শিথিল থাকবে। এসময় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার পেশাদার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!