মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের ঘটনায় সাধারন মানুষের করনীয় বিষয়ক কর্মকান্ড ফুটে ওঠে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস।

এসময় বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সিপিবি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!