আমরা কলাপাড়াবাসী সংগঠনের ১ টাকায় ইফতার বিক্রি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমরা কলাপাড়াবাসী সংগঠনের ১ টাকায় ইফতার বিক্রি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আমরা কলাপাড়াবাসী সংগঠনের ১ টাকায় ইফতার বিক্রি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাহে রমজান উপলক্ষে পাওয়া যাচ্ছে এক টাকায় ইফতার।

এ ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে ‘আমরা কলাপাড়াবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

১৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে মনোহরীপট্টিতে এ ইফতারের দোকানটি বসেছে। আমরা কলাপাড়াবাসী সংগঠনের ১ টাকায় ইফতার বিক্রি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন। আর এতে কাজ করছে বেশকয়েজন সেচ্ছাসেবক। এরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এদের দোকান থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার প্যাকেট। প্রতিটি প্যাকেটের মধ্যে আইটেম রয়েছে ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও মুড়ি।সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমফ্ন মহৎ উদ্যোগ নেয়ার জন্য।

সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এছাড়া করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তবে তাদের উদ্দেশ, সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!