সমুদ্রে মাছ ধরা ব্যাহত; কুয়াকাটায় সৈকতে ছড়িয়ে রয়েছে অসংখ্য জেলিফিশ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সমুদ্রে মাছ ধরা ব্যাহত; কুয়াকাটায় সৈকতে ছড়িয়ে রয়েছে অসংখ্য জেলিফিশ

সমুদ্রে মাছ ধরা ব্যাহত; কুয়াকাটায় সৈকতে ছড়িয়ে রয়েছে অসংখ্য জেলিফিশ

মো.নাহিদুল হকঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে অসংখ্য মৃত জেলিফিশ। সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে এসব জেলিফিশ ভেসে এসে সৈকতের বিভিন্ন স্পটে আটকা পড়ে। এক সপ্তহ ধরে এর পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। তবে বিস্তীর্ণ সৈকত-জুড়ে পড়ে থাকা মৃত এ জেলিফিশ দ্রুত অপসারন করা না হলে সৈকতের পরিবেশ বিপন্ন হওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে জেলিফিশের আধিক্য থাকায় জেলেরা মাছ শিকারে যেতে পাড়চ্ছেনা। ইতিমধ্যে অনেক জেলেদের জালে প্রচুর পরিমান জেলিফিশ আটকে পড়ায় তারা জাল কেটে দিতে বাধ্য হয়েছে। প্রতি বছরই এমন পরিস্থিতি দেখা যায়। তবে এ বছর বেশি পরিমাণে জেলিফিশ সমুদ্রে দেখা যাচ্ছে বলে জেলেরা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টসহ পশ্চিম দিকে লেম্বুর চর এলাকা থেকে পূর্বে গঙ্গামতি পর্যন্ত মরা জেলিফিশ পড়ে রয়েছে। একেকটির ওজন ১২ থেকে ১৫ কেজি। সৈকতে বিক্ষিপ্ত ভাবে পড়ে থাকা জেলিফিশ দ্রæত অপসারন না করা হলে এ গুলো পচেঁ গলে দূর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ বিপন্ন হওয়ার আশংকা রয়েছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন।

জেলোর জানান, জেলিফিশের করানে তারা এখন সাগরে মাছ ধরতে পারছেনা। জাল ফেললেই মরা জেলিফিশ উঠে আসে। এগুলো শরীরে লাগলে অসহনীয় চুলকানি হচ্ছে। তাই অনেকেই মাছ ধরা বন্ধ রেখেছে।

জেলে মো.আতিকর রহমান জানান, তার জালে জেলিফিশ আটকা পড়ায় অন্ততঃ ১০০ মিটার জাল কেটে দিতে বাধ্য হয়েছেন। এ রকম অনেক জেলেদের জাল কেটে দেয়ার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ এর পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সামুদ্রিক কচ্ছপের প্রধান খাদ্য হচ্ছে জেলিফিশ। কচ্ছপের সংখ্যা কমে যাওয়ায় সমুদ্রে জেলিফিসের আধিক্যর কারন। এছাড়াও তাপমাত্রা এবং বিভিন্ন কারনে পরিবেশ দূষনের কারনে জেলিফিশ অনেকটা উপরে উঠে এসেছে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, প্রতি বছর এ সময়টাতে সাগরে জেলিফিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বিগত বছরগুলোর তুলনায় এ বছর অনেক বেশী দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সৈকতের মৃত জেলিফিশ অপসারনের বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, পর্যটকদের যাতে কোন প্রকার অসুবিধা না হয়, সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!