মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন ইউসিসিএ লি: নির্বাচনে ডাইরেক্টর পদে নির্বাচিত হলেন সৈয়দ রাসেল

কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন ইউসিসিএ লি: নির্বাচনে ডাইরেক্টর পদে নির্বাচিত হলেন সৈয়দ রাসেল

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন (ইউসিসিএ) লি: নির্বাচনে (বি.আর.ডি.বি) আওতাধীন লালুয়া, ধানখালী চম্পাপুর ব্লক নং (ইউনিট) ০২ এর জন্য দ্বিতীয়বারের মতো ডাইরেক্টর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংবাদকর্মী সৈয়দ রাসেল।

মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া ইউসিসিএ লি: অফিস কার্যালয়ে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের নির্বাচনে আট সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন মো. আসাদ উজ্জামান সহকারী পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়া,পটুয়াখালী ও নির্বাচন কমিটির সভাপতি কলাপাড়া ইউসিসিএ লি:। ওই সময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রাথমিক সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত ডাইরেক্টর সৈয়দ রাসেল বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতায় গত তিন বছর সমিতির ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছি। যাতে প্রত্যেকটি সদস্যের স্বার্থ রক্ষা হয় এবং তাদের মতামত গুরুত্ব বিবেচনায় কাজ করেছি, এবারও আপনাদের পরামর্শ নিয়ে এই সংগঠনের উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য কলাপাড়া কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন (ইউসিসিএ) লি: নির্বাচনের ২৫ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়, তফসিলে ০২ এপ্রিল মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ফরম বিতরণ ৪ মার্চ, জমাদান ০৬ মার্চ, যাচাই-বাছাই ০৭ মার্চ ২০২৪ এবং প্রত্যাহার ১৯ মার্চ ও ২০ মার্চ প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ডাইরেক্টর মোট আটটি পদের প্রতিটি পদের অনুকূলে একজন করে প্রার্থী থাকায় ওই পদ গুলোতে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় ইউসিসিএ লি: কার্যালয়ে নির্বাচন কমিটির সভাপতি আসাদ উজ্জামান চেয়ারম্যান পদে মো. আব্দুর রাজ্জাক তালুকদার, ভাইস চেয়ারম্যান পদে জীবন কৃষ্ণ মন্ডল, ডাইরেক্টর পদে (ইউনিট) নং ০১ অসিত রঞ্জন সরকার, (ইউনিট) নং ০২ সৈয়দ মো. রাসেল, (ইউনিট) নং ০৩ নুর মোহাম্মদ হাওলাদার, (ইউনিট) নং ০৪ মো. ইসাহাক মিয়া, (ইউনিট) নং ০৫ মো. সিদ্দিক তালুকদার ও বিত্তহীন পুরুষ বিত্তহীন মহিলা (ইউনিটে) মো. আমিরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!