মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ

কলাপাড়ায় গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় বন্ধুর বাড়িতে ঢুকে রাহিমা বেগম (৪২) নামে গৃহবধুর শীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের জাকির হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এবিষয়ে গৃহবধু রাহিমা বেগম বাদী হয়ে মাকসুদ মজুমদারসহ দুইজনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের এমদাদ মজুমদার ওরফে কাবুল মজুমদারের ছেলে অভিযুক্ত মাকসুদ মজুমদারের সাথে গৃহবধুর স্বামী জাকির হাওলাদারের পূর্ব পরিচয় ছিলো। সে সুবাধে বাড়িতে আসা যাওয়া করতো। ঘটনার সময় জাকির হাওলাদার তাদের পুরাতন বাড়িতে মাছ ধরতে যায়। এ সুযোগে অভিয্ক্তু মাকসুদ মজুমদার ও তার অপর সঙ্গী মাহাবুব নেশা জাতীয় দ্রব্য সেবন করে ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধু রাহিমা বেগমকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেয়। রাজি না হলে জোরপূর্বক জড়াইয়া ধরে ও পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। ডাক চিৎকারে পাশের রুম থেকে তার পুত্রবধু শীলা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।

এবিষয়ে অভিযুক্ত মাকছুদ মজুমদারের কাছে মোবাইলে জানতে চাইলে তার সহযোগী মাহবুব কল রিসিভ করে বলেন, আমরা এবিষয়ে কিছুই জানিনা।

অভিযোগ তদন্তকারী অফিসার কলাপাড়া থানা পুলিশ পরিদর্শক গোলাম মাওলা বলেন, গৃহবধু বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!