কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য সহ তিনজনকে কু’পি’য়ে জ/খ/ম | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য সহ তিনজনকে কু’পি’য়ে জ/খ/ম

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য সহ তিনজনকে কু’পি’য়ে জ/খ/ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মোজাম্মেল হাওলাদার (৫০), তার ছেলে আবু সালে (২৫) ও ছোট ভাই ইউপি সদস্য মহাসিন হাওলাদার (৩৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মোজাম্মেল হাওলাদার ও তার ছেলে আবু সালে কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। এবং ইউপি সদস্য মহসিন হাওলাদার কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

আহত মহাসিন হাওলাদার জানান, পূর্ব শত্রুতার জেরে এমাদুল গাজী, খোকন গাজী, সোহেল গাজী, মিজান মাষ্টার সহ ১৫/২০ জন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর অতর্কিত হামলা করে, এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে আনে। এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে, এ অভিযোগে জেরে হামলা করা হয় বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!