কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন

কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন

মো.নাহিদুল হকঃ কলপাড়ায় খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়। প্রদর্শনী মেলায় ৫২ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত উন্নত জাতের গরু, ছাগল, ভেরা, হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ডেইরীফার্ম এসোশিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। এসময় ডেইরী এন্ড এগ্রোফার্মের সৌজন্যে সকলকে এক লিটার করে গরুর দুধ দেয়া হয়।

পরে অংশগ্রহণকারী খামারিদের চারটি ক্যাটাগরিতে ১৪ জনকে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!