মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী

’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেছেন, ’আগামী উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিস্কার ঘোষনা নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ, একটি শান্তিপূর্ন নির্বাচন। তাই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের স্পষ্ট করে বলছি প্রধানমন্ত্রীর এ নির্দেশকে শতভাগ বাস্তবায়নে আপনাদের যেকোন ধরনের সহযোগীতা দিতে আমার সরকার প্রস্তুত রয়েছে। ’আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবো’ প্রধানমন্ত্রীর এ ঘোষনা আমি আমার জীবনের বিনিময়ে হলেও অক্ষরে অক্ষরে পালন করবো।’

শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন। এসময় তিঁনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু ম্যাসেজ আমি আপনাদের দিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও উৎসবমুখর।’

তিনি আরও বলেন, ‘যারা প্রার্থী হবে তাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভোট দেবে জনগণ, তাই জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর রাজনীতি করে না। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে ও ইউএনও মো: রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!