কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব, জিও, এনজিও কর্মকর্তা সহ গনমাধ্যম কর্মীরা অংশ নেয়।

কর্মশালার শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা পেনশন স্কিমের সুযোগ সুবিধা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। পরে প্রজেক্টরের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসা বিভিন্ন পেশার উপকারভোগী নাগরিকদের নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।

কর্মশালার প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন কলাপাড়া প্রেসক্লাবের সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!