কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন ১০ জনের মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন ১০ জনের মনোনয়নপত্র দাখিল

কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন ১০ জনের মনোনয়নপত্র দাখিল

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী ইসি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কৃষক লীগের সাবেক নেতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহিনা পারভীন সীমা, লাইজু হেলেন লাকি, রাশিদা বেগম ও মোসাম্মৎ নাজমুন নাহার মলি।

সূত্রটি আরও জানায়, ১২ই মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দের তারিখ রয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মোস্তফা কামাল বলেন, ‘কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৪ হাজার ৩৭২ জন পুরুষ ভোটার, ১ লাখ ১ হাজার ৫০ জন নারী ভোটার এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছেন।’ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসি সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!