মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় বিদ্যুৎ কর্মীর মৃ*ত্যু

কলাপাড়ায় বিদ্যুৎ কর্মীর মৃ*ত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার আলিপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের কর্মী লিটন বিশ্বাস (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিটন বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কালেরকাঠি গ্রামের বাসিন্দা তারেক স্বর বিশ্বাসের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ পটুয়াখালী, লাইনম্যান গ্রেট-১, কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনে কর্মরত ছিলেন। পল্লী বিদ্যুৎ সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজের জন্য খুঁটিতে উঠে বডি বেল্ট লাগানোের সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ জানান, বিষয়টি জেনে কলাপাড়া হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!