মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় আ’হ’ত-৪; মোকসেদ মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় আ’হ’ত-৪; মোকসেদ মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পরাজিত দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের ৪ সমর্থক গুরুতর আহত হয়েছে। এর মধ্যে মিলন মাহমুদ মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষার (২২) নামের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মোকসেদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুধবার রাত ৯ টার দিকে পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের বাসভবনে তার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন সমর্থকরা। এ সময় চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌছলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!