নির্বাচন পরবর্তী স’হিং’স’তায় আ’হ’ত মোকছেদ’র পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নির্বাচন পরবর্তী স’হিং’স’তায় আ’হ’ত মোকছেদ’র পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান

নির্বাচন পরবর্তী স’হিং’স’তায় আ’হ’ত মোকছেদ’র পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত মোকছেদ (৪৫ ) এর পাশে দাঁড়ালেন  নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। শুক্রবার সকালে ঢাকার সরওয়ার্দী হাসপাতালে মোকছেদকে দেখতে যান মোতালেব তালুকদার। এসময় তিনি গুরুতর আহত মোকছেদ’র চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার।

এর আগে (৫জুন) বুধবার রাত ৮ টার দিকে কলাপাড়া পৌর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা মীরার কর্মী সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকদের উপর দুর্ধর্ষ হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৪জন গুরুতর জখম হয়। ঘটনার পর স্থানীয়রা  আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে মোকছেদ (৪৫) ও সাইমুন ইসলাম (২২)’র অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সরওয়ার্দী ও বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। অপর আহত শাকিব (১৫) ও বায়েজিদ (২০) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে শ্রমিকলীগ নেতা মোকছেদ এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে উপজেলা শ্রমিক লীগ। এ সময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় থানায় আহত মোকছেদ’র ভাই বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে নজির (২২) নামের একজনকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্তদের সহ মাস্টার মাইন্ডকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!