মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় গ’লা’য় ফাঁ’স অবস্থায় কলেজ ছাত্রী মৃ’তদেহ উদ্ধার

কলাপাড়ায় গ’লা’য় ফাঁ’স অবস্থায় কলেজ ছাত্রী মৃ’তদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় গলায় ফাঁস অবস্থায় শামীমা আক্তার (১৮) নামের  এক কলেজ ছাত্রী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর পূর্ব চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শামীমা আক্তার ওই গ্রামের মোঃ রুহুল আমিন শেখ’র মেয়ে এবং ধানখালী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা আক্তারের পিতা শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ারে চলাফেরা করে। তিন মাস পূর্বে পাশের গ্রামের মোঃ জাহিদুল ইসলামের সাথে ইসলামিক শরীয়ত মতে বিবাহ হয়। বেশ কিছুদিন শামীমা আক্তার মানসিক সমস্যায় ভুগতেছিল, মাঝেমধ্যে অসুস্থ হয়ে পরত এবং অজ্ঞান হয়ে যেত।

ঘটনার দিনে মা হাসিনা বেগম মেয়েকে ঘরে রেখে বাড়ির পাশে ওয়াবদার রাস্তার উপর স্বামীর দোকানে যায়। এই সুযোগে শামীমা আক্তার তার ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের মেঝেতে ফ্যানের সাথে ফাঁস বেঁধে আ’ত্ম’হ’ত্যা করে। পাশের ঘরের তাসলিমা বেগম চাচি ঘরের সামনে আসে শামীমা আক্তারের মাকে ডাক দেয় কোন সারা শব্দ না পায়ে ঘরে ঢুকে শামীমা আক্তারকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক-চিৎকার করলে শামীমা আক্তারের মা সহ আশপাশের লোকজন আসে তাড়াতাড়ি করে নামাইয়া মোটরসাইকেল যুগে কলেজ বাজার গ্রাম্য ডাক্তার আবু হাসান এর ক্লিনিকে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কলাপাড়া নেওয়ার পথে উকিল বাড়ির সামনে গেলে শামীমা আক্তার মারা যায়। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে এবং কলাপাড়া থানা পুলিশকে সংবাদ দেয়।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ সদস্য পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!