মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য ৩৬০০ পরিবার পেলো জাপানের খাদ্য সহায়তা

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য ৩৬০০ পরিবার পেলো জাপানের খাদ্য সহায়তা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ্য ৩৬০০ পরিবারকে জাপান সরকারের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন গুড নেইবারস’র প্রজেক্ট ম্যানেজার ইউকি ইউসিমোরা।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকামইয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস।

অনুষ্ঠানে জাপানি নাগরিক ইউকি ইউসিমোরা বলেন, জাপানেও বাংলাদেশের মতো দূর্যোগ হয়। বহু মানুষের ক্ষতি হয়। তাই জাপানের মানুষ আপনাদের এই বিপদের সময় সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে।

কলাপাড়া উপজেলার রেমালে বেশি ক্ষতিগ্রস্থ্য  আটটি ইউনিয়নের ৩৬০০ পরিবারের মাঝে প্রতি পরিবার কে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, লবণ ১ কেজি, ১ কেজি চিরা ও ২টি করে সাবান এর সহায়তা তুলে দেয়া হয় জাপানের সরকারের পক্ষ থেকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!