সাংবাদিক ভজহরি কুন্ডু’র ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
সাংবাদিক ভজহরি কুন্ডু’র ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক ভজহরি কুন্ডু’র ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

গোফরান পলাশ: দক্ষিণ উপকূলের খ্যাতিমান সাংবাদিক, কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ভজহরি কুন্ডু’র ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে কলাপাড়া প্রেসক্লাব।

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, সাংবাদিক এনামুল হক, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ।

স্মরনসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডু’র গনমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা স্মরণ করেন।

এর আগে প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডু’র বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, উপকূলের সাড়া জাগানো সাংবাদিক ভজহরি কুন্ডু দৈনিক সংবাদ ও সকালের খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!