কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন; সভাপতি মুক্তা সম্পাদক রাসেল মোল্লা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন; সভাপতি মুক্তা সম্পাদক রাসেল মোল্লা

কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন; সভাপতি মুক্তা সম্পাদক রাসেল মোল্লা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ কমিটিতে হারুন অর রশিদ মুক্তাকে সভাপতি ও রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট এ কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ওমর ফারুক ও মো. নাহিদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, অর্থ সম্পাদক প্রনব নারায়ন বিশ্বাস, প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান, কার্যকরী সদস্য মো. কবির তালুকদার ও মাসুম বিল্লাহ।

শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে নব গঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহন করানো হয়। শপথ বাক্য পাঠ করান কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র প্রধান নির্বাচন কমিশনার এস.কে রঞ্জন। এসময় সহকারী নির্বাচন কমিশনার উত্তম কুমার হাওলাদার সহ ক্লাব’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার ক্লাব’র সকল সদস্যদের সম্মতিক্রমে কার্যকরী পরিষদের এ কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এ কমিটিকে আগামী দুই বছরের জন্য ক্লাব’র সকল ধরনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা ও সাধারন সম্পাদক রাসেল মোল্লা নির্বাচিত হওয়ায় কার্যকরী পরিষদের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি। এছাড়াও কলাপাড়া সাংবাদিক ফোরাম, আপন নিউজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!