কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক গোফরান পলাশ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক গোফরান পলাশ

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক গোফরান পলাশ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিপুল চন্দ্র হাওলাদার (দৈনিক বরিশাল প্রতিদিন) ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ (দ্য কান্ট্রি টুডে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (২১জুলাই) বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারন সভা শেষে সভাপতি, সম্পাদক সহ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার নেছার উদ্দিন আহমেদ টিপু।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেজবাহউদ্দিন মাননু (জনকন্ঠ), যুগ্ম সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন টুকু (চৌকস), অর্থ সম্পাদক জসিম পারভেজ (এখন টেলিভিশন), দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু (৭১ টেলিভিশন), সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক নুরুল কবির ঝুনু (দৈনিক গনদাবী)। এছাড়া সদস্য মো. হুমায়ুন কবির (দৈনিক বরিশালের কথা), অমল মূখার্জী (যুগান্তর), মোহসীন পারভেজ (ইত্তেফাক), বিশ্বাস শিহাব পারভেজ মিঠু  (দৈনিক বাংলাদেশ বানী)।

এদিকে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি পদে বিপুল চন্দ্র হাওলাদার ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা সহ কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, আপন নিউজ’র সম্পাদক এস এম আলমগীর হোসেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!