কুয়াকাটায় জামায়াতে ইসলামীর নেতার বাড়ীতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি; স্বর্ণালংকারসহ নগদ টাকা লু’ট | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কুয়াকাটায় জামায়াতে ইসলামীর নেতার বাড়ীতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি; স্বর্ণালংকারসহ নগদ টাকা লু’ট

কুয়াকাটায় জামায়াতে ইসলামীর নেতার বাড়ীতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি; স্বর্ণালংকারসহ নগদ টাকা লু’ট

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি ও ইউসুফ পুর বালিকা দাখিল মাদরাসার সহ- সুপার মাওলানা হাবীব’র বাসায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময়ে বাড়ীর মালিকদের রশি দিয়ে বেঁধে রেখে নগদ ৩০হাজার টাকা ও ৮ লক্ষ টাকার সমমূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

সোমবার রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , লতাচাপলি ইউনিয়নের ফাঁসিগ্রামে অবস্থিত বাসায় ১০-১২ দলের একদল মুখোশ ধারী

ডাকাত মঙ্গলবার রাত  আনুমানিক পৌনে ৩ টার দিকে ঘরে ঢুকে বাড়ির মালিক মাওলানা মো. হাবীবুল্লাহকে রশি দিয়ে বেঁধে রেখে এ ডাকাতি করে। মো. হাবীবুল্লাহর দাবী ডাকাতরা পিস্তল ঠেকিয়ে ঘরের আলমিরার চাবি নিয়ে খুলে নগদ ৩০ হাজার টাকা, ৯ ভরি স্বর্নলংকার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল লুট করে নিয়ে গেছে।

আলমিরার চাবি না দিতে চাইলে তাকে এবং তার স্ত্রী কে হত্যার হুমকি দিয়ে চাবি নিয়ে গেছে। তবে ডাকাতরা মুখোশ পরে থাকায় তাদের কে চিনতে পরেনি। কেউ মুখ খোলা থাকলেও লাইট অফ করে রেখেছে।

মালিক মাও. হাবীব আরো বলেন, প্রথমে আমার বাড়ির পাশে আক্রমণ করে পরে তারা জানতে চায় আমার বাড়ি কোথায়? পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে আমার বাড়িতে আমাদেরকে জিম্মি করে সব লুট করে নিয়ে গেছে। ফজরের নামাজের আযান দিলে সটকে পড়ে।

পরে বুধবার সকালে মহিপুর থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ডাকাতির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় এসে জিডি করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!