সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল কলাপাড়ার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসা

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল কলাপাড়ার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসা

আপন নিউজ অফিসঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষ ও ফাযিল ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো কুয়াকাটার ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসা।

বুধবার সকাল ১০ঘটিকায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভনিংবডির সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসাইন মুসুল্লি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য তোমাকে ভালো মানুষ হতে হবে। প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত হতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করতে হবে পাশাপাশি শিক্ষকদের কথা মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, তোমারাই আগামীর উজ্জ্বল ভবিষ্যতের ধারক বাহক। যে সুনাম নিয়ে ভর্তি হয়েছো তা ধরে রেখ।

নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোসা. মারিয়া। এ সময় এ শিক্ষার্থী বলে,আমরা সত্যি আনন্দ আজ। আমরা পা রাখছি নতুন জীবনে। এ রকম প্রতিষ্ঠানে এমন অনুষ্ঠান পেয়ে আনন্দিত।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্য মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান বিশ্বাস,অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিকদার, মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস হাসান,পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কে এম মনির,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুয়াকাটা শাখার আমির মাও. মাইনুল ইসলাম মান্নান প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!