মহিপুরে রাতের আধারে জমি দ’খল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
মহিপুরে রাতের আধারে জমি দ’খল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা

মহিপুরে রাতের আধারে জমি দ’খল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার মহিপুরে রাতের আধারে জমি দখল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। মহিপুর থানার বিপিনপুর গ্রামের সাগর সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মো. ছোহরাব হোসেন বাদী হয়ে মো.ইসমাইল সিকদার, ফারুক, এরশাদ সিকদার কে দায়ী করে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. ছোহরাব হোসেন এর পুত্র আবুল বাশার ২০১৪ সালে ১৮২১ নং দলিল মূলে ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়ে ২০৫৯ নং নামজারি খুলে নিজ নামে রেকর্ডভুক্ত হন। সরকার পতনের পর বিবাদীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার জমি রাতের আধারে দখল করে ঘর বাড়ি করার পায়তারা চালায়। তিনি এলাকায় না থাকায় অভিযুক্তরা সেই সুযোগে এ কাজ করে আসছে। এতে বাধা দিলে তাদের খুন জখম করার ভয়ভীতি দেখায়।

অভিযুক্ত মো.ইসমাইল সিকদার বলেন, ওই জমি আমার ক্রয়করা সম্পদ। আবুল বাসার আমার ভাইয়ের কাছ থেকে জমি কিনেছে তা অন্য জায়গায়।

মহিপুর থানার পুলিশ উপ পরিদর্শক সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!