কলাপাড়ায় মাদ্রাসায় বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় মাদ্রাসায় বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় মাদ্রাসায় বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ঘুষ ও দুর্নীতির অভিযোগে বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর আদর্শ গ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান।

রবিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: মো. তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, এককালে অত্র মাদ্রাসার দায়িত্ব পালন করেছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আবদুর রউফ। তার মৃত্যুতে অধ্যক্ষ, নৈশ প্রহরি পদ এবং নতুন সৃষ্ট সহ মোট ৭টি পদ শূন্য হয়। ঐ ৭ টি পদে নিয়োগ দেওয়ার জন্য নানা সময়ে নানা জনে সভাপতি হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করেন। নিয়ামানুযায়ী মূল কমিটি গঠনের জন্য এডহক কমিটি গঠিত হয়। ঐ কমিটি তৎকালীন প্রভাবশালীদের ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের মনঃপুত না হওয়ায় তাদের ইচ্ছানুযায়ী এলাকাবাসীর তোয়াক্কা না করে পুনরায় এডহক কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয় বর্তমান অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের পছন্দ অনুযায়ী কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবিরকে।

শুরু হয় ঐ ৭ টি পদে নিয়োগের জন্য দুর্নীতি ও ঘুষ বানিজ্যের পরিকল্পনা। এসময় লিখিত বক্তব্যে দুর্নীতির ও ঘুষের দেন দরবারের বিভিন্ন বিষয় উল্লেখ করেন। লিখিত বক্তব্য পাঠ করে তিনি আরও বলেন, ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় ডিজি মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে। তারই প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারির ৩০ তারিখে কমিটি, শিক্ষক এবং দাতা ও এলাকাবাসির সম্মতিক্রমে মাদ্রাসা অফিস কক্ষে মিটিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে একটি রেজুলেশন করা হয়। ঐ রেজুলেশনে নিরাপত্তা প্রহরী আল আমিনের বাবা হাফেজ সিদ্দিকুর রহমান স্বাক্ষর প্রদান করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ি ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মাদ্রাসায় উপস্থিত হয়ে স্ব-স্ব পদ থেকে চাকরি প্রাপ্তিরা তাদের পদত্যাগ পত্র দাখিল করেন। যা ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতি ক্রমে গ্রহীত হয়ে

২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিল সম্পন্ন হয়েছে বলে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে পদত্যাগ করা প্রার্থীরা ঐ ঘুষ ও দুর্নীতিগ্রস্থ নিয়োগ পুন:বহাল করার জন্য মাদ্রাসা অধিদপ্তরে একটি আবেদন দাখিল করেন। যার কারনে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘুষ বানিজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ফারুকি, দৌলতপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. তৌয়বুর রহমান, গোলাম মাওলা,দৌলতপুর আদর্শ গ্রাম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

এ বিষয়ে দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানকে মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি। এ বিষয়ে সাবেক সভাপতি হুমায়ুন কবিরকে মোবাইলে কল দিলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!