কলাপাড়ায় নানির সাথে ঘুরতে গিয়ে লা’শ হয়ে ফিরল সাংবাদিক পুত্র | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় নানির সাথে ঘুরতে গিয়ে লা’শ হয়ে ফিরল সাংবাদিক পুত্র

কলাপাড়ায় নানির সাথে ঘুরতে গিয়ে লা’শ হয়ে ফিরল সাংবাদিক পুত্র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নানির সাথে ঘুরতে বের হয়ে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে লাবিব ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত লাবিব কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া জাহিদের বড় ছেলে। জাকারিয়া জাহিদ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি এবং পর্যটন ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা গেছে, নানি জামিলা খাতুন সকালে লাবিব ও তার ছোটভাই লিহানকে নিয়ে শরীরচর্চা করতে বের হন। সেখান থেকে একটি অটোভ্যানে বাসায় ফেরার পথে পিছন থেকে আরেকটি অটোভ্যান অতিক্রম করার সময় সামান্য ধাক্কা লেগে উল্টে যায়। এতে লাবিবের মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!