সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে দ-খল; চাঁ’দা’বা’জি’র অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে দ-খল; চাঁ’দা’বা’জি’র অভিযোগে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দখল ও ১৪ কোটি টাকা চাঁদাবাজি করে ফান্ড গঠনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের রুম দখল থেকে কলাপাড়া চৌরাস্তা মাছ বাজার, স্লুইস গেট, স্কুল, কলেজ, মাদরাসা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল হয়ে গেছে। এছাড়া চাঁদাবাজি হচ্ছে প্রতিটি এলাকায়। মিথ্যা মামলায় আমাদের দলের নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। এভাবে গত তিন মাসে ১৪ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ফান্ড গঠন করা হয়েছে। নীলগঞ্জের ১৩ স্লুইসসহ উপজেলার চাকামইয়া কাঠালপাড়া স্লুইস, টিয়াখালী’র ৬টি স্লুইস, বালিয়াতলী ১২টি স্লুইস, ধানখালীর ১টি স্লুইস চম্পাপুর ১টি স্লুইস, ও মহিপুর ৬ টি স্লুইস থেকে ১১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা চাঁদাবাজি করেছে বলে জানান। তিনি আরো বলেন, কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তিনি এ চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় ও আইনী পদক্ষেপ নেয়ার দাবি করেন। একই সাথে তার ও তাদের দলের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়ার মানুষ শান্তিতে আছে। কোন ধরনের চাঁদাবাজি, দখল বানিজ্যের ঘটনা ঘটেনি। তারা পারলে এসব ঘটনার প্রমান দাখিল করুক। যদি প্রমান দাখিল করতে পারে তাহলে দলগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্টো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!