সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় দ্বিতীয় স্থান টিয়াখালী ইউনিয়ন পরিষদ

পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় দ্বিতীয় স্থান টিয়াখালী ইউনিয়ন পরিষদ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান অধিকার করে জেলার ৭২টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার মধ্যে। শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন টিয়াখালী ইউনিয়ন পরিষদে।

রবিবার (২০ অক্টোবর) পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছ থেকে এ সম্মমনা পুরুস্কার গ্রহন করেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এম এ জলিল তালুকদার। এসময় ডিডিএলজি (উপসচিব) জুয়েল রানা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

টিয়াখালী ইউনিয়ন পরিষদ জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখার জন্য পটুয়াখালী জেলার ৭২টি ইউনিয়ন পরিষদ ও ০৫ টি পৌরসভার মধ্যে টিয়াখালী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থানের সম্মামনা পুরুস্কার পাওয়ায় ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন, ইউনিয়ন সচিব, গ্রাম-পুলিশ, ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যদের কর্মতৎপরতা ও টিয়াখালীর জনগনের সচেতনতায় শতভাগ নিবন্ধন হয়েছে।অভিনন্দন জানান তিনি এ প্রাপ্তীর সফলতায়।টিয়াখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল রব বলেন, সকল কিছু সম্ভব হয়েছে জনগনের সচেতনতায়। চেয়ারম্যান, সচিব, মেম্বর, চৌকিদার গ্রাম পুলিশদের তৎপরতায় এ সাফল্য।

সচিব জলিল তালুকদার বলেন, টিয়াখালীর জনগন খুবই সচেতন। শতভাগ জন্মমৃত্যু নিবন্ধন সম্পন্ন হওয়ায় সচেতন টিয়াখালী ইউনিয়নের সকল সচেতন জনগনকে নিরন্তর শুভেচ্ছা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!