মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ; ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ আহত-৯ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ; ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ আহত-৯

মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ; ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ আহত-৯

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব (৩৫), নাজমুল হাসান (২৫), ইছা (২২), মারুফ (২২), তামিম আকন (২০), ইমরান (২০), আশিক (২৫), হাসান (২০), মিয়াজ (৩০) আহত হয়েছে।

আহতদের মধ্যে আবুল তাউয়েব (৩৫) ও নাজমুল হাসান (২৫) কে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন কর্মরত চিকিৎসক। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব বলেন, এমদাদুল দফদারের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের ফোরকান, মহিন, সালে হাওলাদার, মোস্তাফিজুর, রাকিবুল, আব্দুল রব, সোহাগ, আল আমিন, তরিকুল সহ ২০/২৫ জন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান পারভেজ বলেন, খবর পেয়ে আহতদের খোঁজখবর নিয়েছি, দোষেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি সোর্স ঘটনাস্থানে পাঠিয়েছি, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!