সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়-ভিপি নূর

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়-ভিপি নূর

আপন নিউজ অফিসঃ গনঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সাম্রাজ্য নয়, রাজার ছেলে রাজা হবে। এমপির ছেলে এমপি হবে। মেয়রের ছেলে মেয়র হবে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গনঅধিকার পরিষদ কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নূর আরও বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদে’র সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!