সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে ট্যুরিষ্ট পুলিশ বক্সের সামনে থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.কৌশিক আহমেদ সহ বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়। আগামী দুই দিন এ অভিযান চলবে বলে জানায় উপজেলা প্রশাসন।

এর আগে অবৈধ দখলদারদের বীজ ম্যানেজমেন্ট কমিটির নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য গত ৩ দিন ধরে মাইকিং করে পাউবো কর্তৃপক্ষ। যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!