করোনা; পটুয়াখালী জেলায় চলছে ভ্রাম্যমান আদালত | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
করোনা; পটুয়াখালী জেলায় চলছে ভ্রাম্যমান আদালত

করোনা; পটুয়াখালী জেলায় চলছে ভ্রাম্যমান আদালত

পটুয়াখালীঃ

করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে দেশে ফিরে আসা নাগরিকদের হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। একই সাথে করোনার অজুহাতে দ্রব্যমূলের‌্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং জমজুতদারিদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করছেন।
জেলা প্রশাসনের তথ্য মতে রবিবার সকাল পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এ পর্যন্ত মোট চার জনকে ২৭ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট তৈরী করে অধিকমূল্যে পন্য বিক্রি করায় ৪৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৩৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং কৃত্রিম সংকট তৈরি করে যারা বাজারে অস্থিরতা তৈরি করছেন তাদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ে পটুয়াখালীতে রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, জেলায় গত ৩ মাসে বিদেশ ফেরত ৮ হাজার ৩৪৪ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার ৫৬৭ জনের মধ্যে ৪০২ জন মুক্ত হয়েছেন। করোনা সংক্রমণ হয়েছে এমন সন্দেহে পটুয়াখালী শহর ও সদর উপজেলার মৌকরণ থেকে দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় একটি করোনা সেল ও একটি করোনা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!