কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দি মানুষের পাশে বিএনপি | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দি মানুষের পাশে বিএনপি

কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দি মানুষের পাশে বিএনপি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বুধবার (২০ আগষ্ট) বিকেলে এলাকাবাসীর ভোগান্তি কমাতে গ্রামের পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধের উপর পাইপ বসিয়ে পানি নামিয়ে দেওয়া হয়েছে।

এ কাজে অর্থায়ন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার।

লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার বলেন, “দীর্ঘদিন এই গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। বিএনপির সহযোগিতায় পাইপ বসানোর মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ায় এখন গ্রামবাসী উপকৃত হবে।”

স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এবং কৃষিকাজও সহজ হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!