সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কবির তালুকদার, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ শিকদার ও ডিলার এইচ এম মিলন মাহমুদ।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, এ কার্যক্রমের আওতায় ২৫ কেজি চাল, হেয়ার অয়েল, এক কেজি মোটা লবণ, সাবান, সরিষার তেল ও টুথপেস্টসহ মোট ১ হাজার ২৯০ টাকার পণ্য দেওয়া হচ্ছে। এসব পণ্যের বাজারমূল্য ১ হাজার ৯৫০ টাকা বলে জানানো হয়েছে। এতে ক্রেতারা বাজারমূল্যের তুলনায় ৬৬০ টাকা সাশ্রয় করতে পারবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply