মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটো রিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি গঠন কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার চাইলেন দোয়া ও সমর্থন তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়ম; তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপ-পরিচালকের আমতলীতে ১৪৫ অ’বৈ ধ স্থাপনা উচ্ছেদ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন কলাপাড়ায় জমির খাজনা ৫ হাজার টাকা, দাখিলায় জমা ২৬০! কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১
লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার চাইলেন দোয়া ও সমর্থন

লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার চাইলেন দোয়া ও সমর্থন

লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার চাইলেন দোয়া ও সমর্থন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন হাওলাদার। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মো. আলমগীর হোসেন হাওলাদার লালুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার দাবি, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও তিনি দলের সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, লালুয়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মরহুম আলী আকবর হাওলাদার বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং গ্রাম সরকার ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সহ দীর্ঘদিন দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় পর্যায়ে আলমগীর হাওলাদার অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন বলে তার সমর্থকদের দাবি। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের আস্থাভাজন হিসেবেও তিনি পরিচিত বলে উল্লেখ করেছেন তার অনুসারীরা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এলাকার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. আলমগীর হোসেন হাওলাদার। এ জন্য তিনি লালুয়া ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।

মো. আলমগীর হোসেন হাওলাদার বলেন, “আমি লালুয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশা রয়েছে আমার। আমি চাই, দলমত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার, নাগরিক সুবিধা ও সমান অধিকার পায়। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে লালুয়া ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করছি।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!