মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন
কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ

কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ

কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে ৩০০টি শাড়ি এবং ১৭টি পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে বিতরণের জন্য ৩০০টি শাড়ি হস্তান্তর করা হয়। পাশাপাশি উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবেন-এটাই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, বিএনপি সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!