রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পি/টি/য়ে আ/হ/ত করার অভিযোগ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা
কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পি/টি/য়ে আ/হ/ত করার অভিযোগ

কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পি/টি/য়ে আ/হ/ত করার অভিযোগ

কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

মো. নাহিদুল হকঃ কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে আবু সালেহ (৩০) ও তার বাবা নুরআলম হা ওলাদারকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুর ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

আহত আবু সালেহ বলেন, দীর্ঘ দিন ডেঙ্গু জ্বরে অসুস্থ ছিলেন তিনি। সুস্থ হয়ে আজই তার বাবার কথায় তাদের মহিষ মাঠে বেধে রেখে ঘাস কাটতে ছিলেন। হঠাৎ তার চাচাতো ভাই আবদুল্লাহ, আসাদুল এবং চাচা হাবিব হাং ও আবুল বাসার সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। এ সময় তার বাবা তাকে বাচাতে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এতে তারা পিতা পুত্র দুজনেই গুরুতর আহত হন। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।

আহত আবু সালেহর বাবা নুর আলম হাং জানান, তার ছেলে মহিষের ঘাস কাটতে গেলে তার উপর অতর্কিত হামলা চালায় তার দুই ভাই ও ভাইয়ের ছেলেরা। তিনি ছাড়াতে গেলে তাকেও কুপিয়ে আহত করে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযুক্ত হাবিব হাওলাদার বলেন, মহিষ তাদের ধানের বীজ খেয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মারপিটের কথা স্বীকার করেছেন তিনি। তবে তার ভাই নুর আলমকে কেহ মারেনি। আবু সালেহর হাতে থাকা ঘাস কাটার কাচিতে আঘাত পেয়েছেন বলে তিনি দাবি করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!