সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
কলাপাড়ায় ঘেরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ/ত্যু
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে ঘেরে মোটর দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নূর ইসলাম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে কলাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহত নূর ইসলাম ফকির হলদিবাড়িয়া গ্রামের বাসিন্দা। ঘেরে পানি সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply